Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
  • এইচএসসিতে অকৃতকার্য : মাগুরায় একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা
  • যশোর ক্রীড়া লেখক সমিতি : নতুন সভাপতি কালু, সম্পাদক মুকুল
  • যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭ অনুষ্ঠিত
  • যশোর শিক্ষাবোর্ড : শতভাগ ফেল ১৬ কলেজে, শতভাগ পাস মাত্র ৩টিতে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এইচএসসি : যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

শনিবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর এসএম হোসেণ আলী নিশ্চিত করেছেন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৭১৯ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ৮৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৫৮ জন। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ২৩ শতাংশ, বিপরীতে ছাত্রদের ২ দশমিক ৪৮ শতাংশ।

পাসের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেয়া ৫৭ হাজার ৯৮০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ১৬৬ জন। পাসের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে ৫৪ হাজার ৮১১ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২১ হাজার ৫০২ জন। তাদের পাসের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১১ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার প্রায় ৭০ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার প্রায় ৩৮ দশমিক ২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মোট ২১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ১৬৭ জন। মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ হাজার ১৯১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩১০ জন।

এদিকে ফলাফল পুননিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ

    October 31, 2026

    যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত

    October 31, 2026

    চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.