Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে কোস্ট গার্ডর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক
  • রামপালে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল দখল চেষ্টা
  • বাগআঁচড়ায় কোটিপতি মুদি দোকানী আরিফ : আলোচনায় অবৈধ কারবার
  • ঝিকরগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি
  • যশোরে এতিম ও অসহায়দের সম্মানে জারা উন্নয়ন সংস্থার ইফতার
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদক কারবারির কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোলে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ জানান, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তরিকুল ইসলামকে আটক করা হয়, তবে তার সহযোগী ইকবাল পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তরিকুলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুন্দরবনে কোস্ট গার্ডর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক

মার্চ ১০, ২০২৬

রামপালে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল দখল চেষ্টা

মার্চ ১০, ২০২৬

বাগআঁচড়ায় কোটিপতি মুদি দোকানী আরিফ : আলোচনায় অবৈধ কারবার

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.