Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন
  • মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন
  • যশোরে জয়তী সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ
  • যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের
  • সোনালী লাইফ বেনাপোল শাখায় ব্যবসা উন্নয়ন সভা
  • লোহাগড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তির দ্বারা অপসাংবাদিকতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে এক শ্রেণির টাউট বাটপার নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সম্মানহানিসহ ব্লাকমেইল করছে। এতে করে মূলধারার সাংবাদিকরা পড়ছেন বিপাকে।

এ কারণে ওই সব অপসাংবাদিকদের বিরুদ্ধে প্রতিরোধ করতে জনমত গড়তে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে তিনটায় মণিরামপুর প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান।

প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কম্পিউটার শিক্ষক সমিতির সম্পাদক শরিফুল ইসলাম, পূজা উগযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর, সম্পাদক সন্তোষ রায়, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পাদক কামরুজ্জামান।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, আসাদুজ্জামান রয়েল, সহসভাপতি ইলিয়াস উদ্দিন, জিএম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, যুগ্ম সম্পাদক অশোক বিশ্বাস প্রমুখ।

মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন জানান, অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

    November 7, 2026

    যশোরে জয়তী সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    November 7, 2026

    যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

    November 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.