Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার

banglarbhoreBy banglarbhoreNovember 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামে প্রতিবেশীর দায়ের করা একের পর এক মামলায় বাড়িছাড়া হয়ে পড়েছে একটি পরিবার। প্রথমে পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা, পরে চাচা ও ভাইপোর বিরুদ্ধে পৃথক মামলা এবং সর্বশেষ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় আবেদন করেছেন প্রতিবেশী মরিয়ম বেগম।

এসব মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার কারণে প্রায় প্রতিদিন পুলিশ বাড়িতে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে পরিবারটির সদস্যদের। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক সদস্যরা স্বাভাবিকভাবে বাড়িতে বসবাস করতে পারছেন না। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুল ইসলাম জানান, চলতি বছরের ১০ আগস্ট প্রতিবেশী মরিয়ম বেগম তাদের পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে বাঘারপাড়া আদালতে ডাকাতির অভিযোগে একটি মামলা করেন। সি.আর. মামলা নম্বর ৪৬২/২৬। ওই মামলায় নাজমুল, তার ভাইপো আকাশসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটি যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তাধীন রয়েছে।

নাজমুলের দাবি, মামলা দায়েরের পর স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর মরিয়ম বেগমের বাড়িতে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ব্যক্তিদের করা এফিডেভিটে উল্লেখ করা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে ডাকাতির ঘটনায় নাজমুল ও আকাশের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া মরিয়ম বেগম প্রথমে ভুলবশত অথবা রাগের বশে তাদের আসামি করেছিলেন বলে স্বীকার করে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন বলেও এফিডেভিটে উল্লেখ রয়েছে। তবে পরবর্তী সময়ে তিনি সালিশনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

এদিকে, গত ১৬ আগস্ট একই পরিবারের চাচা নাজমুল ও ভাইপো আকাশের বিরুদ্ধে আরও একটি মামলা করেন মরিয়ম বেগম। পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় আবেদন করেন তিনি। ওই আবেদনে নাজমুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য হুমকি, মারধর এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, মরিয়ম বেগমের অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। মামলা প্রত্যাহারের জন্য কাউকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। বরং পূর্ববিরোধের জেরে তাদের হয়রানি করতে ধারাবাহিকভাবে মামলা করা হচ্ছে।

নাজমুল ইসলাম বলেন, ‘মামলার কারণে বাড়িতে থাকতে পারছি না। কোনো কাজকর্মও করতে পারছি না। প্রায় প্রতিদিন পুলিশ বাড়িতে এসে আমাদের খোঁজ করে। এতে পরিবারের সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।’

নাজমুলের স্ত্রী সুমি খাতুন বলেন, ঘটনার সময় তার স্বামী তার সঙ্গেই বাড়িতে ছিলেন। মাঝরাতে তাদের বাড়িতে গিয়ে ডাকাতির যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এ ঘটনা নিয়ে গ্রামে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নাজমুলের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা রিনা খাতুন বলেন, ‘পূর্বশত্রুতার জেরে তাদের হয়রানি করা হচ্ছে। এলাকায় ডাকাতির কোনো ঘটনাও ঘটেনি।’

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন মরিয়ম বেগম। তিনি বলেন, নাজমুল গভীর রাতে তার বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যান। এ ছাড়া তাকে ও মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে গ্রামটিতে বিরোধের অবসান হয়নি। স্থানীয়দের দাবি, সালিশে ডাকাতির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি এখনো মীমাংসিত হয়নি। মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা

    November 11, 2026

    যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা

    November 11, 2026

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.