Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
  • মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
  • মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
  • ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’
  • সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি
  • চুড়ামনকাটিতে যুবদলের বিক্ষোভ
  • আর্থিক বিরোধ : কলাই কাটা হাসুয়া দিয়ে কুপিয়ে দিনমজুর হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় আর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা। ১৯৯২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে প্রজন্মের মেলবন্ধন।

শুক্রবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুনর্মিলনী-২০২৬-এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আইয়ুব হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক আরাফাত হোসেন লিখনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক শওকত আলী।

দীর্ঘদিন পর একই বিভাগের বিভিন্ন সময়ের শিক্ষার্থীদের একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণ এবং কলেজজীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগিতে আবেগঘন হয়ে ওঠে অনেকের মুহূর্ত। বয়স ও সময়ের ব্যবধান পেরিয়ে একই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বিভাগের ঐতিহ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট

    November 13, 2026

    মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়

    November 13, 2026

    মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.