Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
  • যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি
  • ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯
  • বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
  • যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
  • যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
  • উপশহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বৃহস্পতিবার রাতে যশোর শহরে চোরা গোপ্তা বোমা হামলা ও দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা।

শুক্রবার বিকেলে শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।

সমাবেশে বক্তারা যশোর শহরে বোমা হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তারা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতন এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত

    November 13, 2026

    যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি

    November 13, 2026

    ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯

    November 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.