Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন
  • আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতাপনগরে ভয়াবহ ভাঙন : জরুরি সংস্কারে দাবি এলাকাবাসীর
  • যশোরে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
  • অভয়নগরে সিঁধেল চুরি
  • যশোরে অংশিজন সভায় নিরাপদ অভিবাসনে দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব
  • রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুশিয়ারি
  • যশোরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অংশিজন সভায় নিরাপদ অভিবাসনে দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের দক্ষতা অর্জন, সঠিক তথ্য জানা এবং আর্থিক ব্যবস্থাপনায় সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

বুধবার বেলা ১২টায় যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘নিরাপদ অভিবাসনে দক্ষতা উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক অংশিজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজন সরকার বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে শুধু বিদেশ যাওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন কাজভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণ। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক কর্মী প্রত্যাশিত কাজ ও উপার্জনের সুযোগ পান না। তাই বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নিয়ে কর্মীদের প্রস্তুত হতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতা ও সঞ্চয় কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। বিদেশে উপার্জিত অর্থের সঠিক ব্যবহার ও পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিদেশগামী কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক শেখ মাসুজ্জামান। তিনি প্রবাসীদের আর্থিক সেবা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।

যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন অংশিজন ও অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন

    November 18, 2026

    আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

    November 18, 2026

    প্রতাপনগরে ভয়াবহ ভাঙন : জরুরি সংস্কারে দাবি এলাকাবাসীর

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.