Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় ঘাতকের হাতে আদরের মা হারিয়ে একমাত্র ছেলে পুলিশের এসআই চিন্ময় এখন শুধু প্রলাপ বকছেন! সহপাঠী ও স্বজনদের উদ্দেশ্য তিনি বলছেন কর্মস্থল থেকে আমার বাড়ি ফেরার কথা শুনে মা আর পথচেয়ে বসে থাকবে না।

এদিকে গত ২৪ ঘন্টায়ও ভারতী মন্ডলের নির্মম হত্যাকাণ্ডের কোন ক্লু বা আলামত উদ্ধার করতে পারেনি পুলিশ। থানা পুলিশ দ্রুত রহস্য উন্মোচনের আশা করে বলছেন, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

সোমবার দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে ওসি গোলাম কিবরিয়া এ প্রতিনিধিকে জানান, বেশ কিছু সূত্র ধরে নিবিড়ভাবে হত্যাকণ্ডের তদন্ত অব্যাহত আছে।

তিনি আরো বলেন, ঘটনার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভিকটিম ভারতী মন্ডলের ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে বেশকিছু টাকাসহ ৯ থেকে১০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধারনা করা হচ্ছে তিনি দুর্বৃত্তদেরকে চিনতে পারায় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করলে জ্ঞান হারান।

এ অবস্থায় বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে নিয়ে ঘাতকরা তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায়।

জানা গেছে, স্বামী-স্ত্রী ছাড়াছাড়ি না হলেও স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে দীর্ঘদিন পৌর সদরে বসবাস করেন। সে কারণে ভারতী মন্ডল বাড়িতে একা থাকতেন।

তবে, অন্য একটি সূত্র জানান, জমি বা অন্যান্য বিষয় নিয়ে নিহত নারীর সাথে অনেকের মনোমালিন্য ছিল। এদিকে, এ হত্যাকাণ্ডের পর এলাকায় আতংক বিরাজ করছে।

ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে গ্রামের মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.