Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন
  • কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
  • অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড
  • ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে যশোরে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
  • নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে নগর বিএনপির মিছিল ও সমাবেশ
  • পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : অমিত
  • ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ গঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িত ও ঘুষ লেনদেনের অভিযোগে যশোরে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুনকে ক্লোজ করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আব্দুল আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলা এবং তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে এসআই আল মামুন বলেন, প্রায় তিন মাস আগে জুয়া সংক্রান্ত ঘটনায় একজনকে আটক করেছিলেন তিনি। ওই আটকের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জুয়া-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই আব্দুল আল মামুনকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পুলিশ সুপার একজন কর্মকর্তাকে এ তদন্তের দায়িত্ব দেবেন। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন

    November 21, 2026

    কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ

    November 21, 2026

    ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে যশোরে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.