Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন
  • কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
  • অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড
  • ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে যশোরে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা :
যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে।

এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি একশ সিসি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার বেলা বারটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃংখলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ আটক হন।

পরে তার মোটরসাইকেলের বাম হাতের হ্যান্ডালে ঝুলানো একটি বাজার করা ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, আটক মাদক কারবারি ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

    November 21, 2026

    মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    November 21, 2026

    মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.