বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৭ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শেষ ক্লাস উপলক্ষে পরীক্ষার্থীরা শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাস পার্টির আয়োজন করে।
অন্যরকম আনন্দের এ অনুষ্ঠানে ক্লাস পার্টিতে সহপাঠী, শিক্ষকরা মিলে কেক কাটা, মোবাইলে ছবি তোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি প্রফেসর শেখ আব্দুল হান্নান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষের সহধর্মিনী দিল আরা নার্গিস।
প্রভাষক ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রভাষক উম্মে সালমা শিলা, প্রভাষক সাইফুদ্দিন প্রমুখ।
এর আগে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে নিয়ে কেক কাটে।
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের পাশাপাশি তারা সহপাঠীদের সাথে স্মৃতি ধরে রাখতে ছবি তোলে ও আনন্দ উল্লাসে মেতে ওঠে।
