Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
  • যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
  • বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
  • মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
  • গোপালগঞ্জে উত্তেজনা : বেনাপোল-ঢাকা রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ
  • নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক
  • যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা।

একই সঙ্গে ভবদহের সমস্যা সমাধানে আলাদা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানানো হয়েছে। পানিসম্পদ ও কৃষি মন্ত্রীর কাছে পাঠানো পৃথক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে।

যার অনুলিপি খাদ্য মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ভবদহ জলাবদ্ধতার কথা বলে অপ্রাসঙ্গিক এলাকা যুক্ত করে এবং অবাস্তব তথ্য দিয়ে প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে।

আন্দোলনকারীদের দাবি, সেচ প্রকল্প দিয়ে ভবদহের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় তা অতীতে প্রমাণিত হয়েছে। ২০২০ সাল থেকে বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে পানি নিস্কাশনের চেষ্টায় কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি, বরং পলি জমে নদী ভরাট হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিলের মানুষ জলাবদ্ধতার শিকার। তাদের মতে, চলমান নদী খনন ও স্লুইসগেটের কপাট সচল রাখার পাশাপাশি বিলে বিলে টিআরএম চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান আসবে। গত ১৬ মে যশোরের জাতীয় কর্মশালায় গৃহীত পরিকল্পনা ও আইডব্লিউএমের চূড়ান্ত প্রস্তাবনা বাস্তবায়নেরও দাবি জানান তারা।

ভবদহবাসীর স্পষ্ট করেছেন অকার্যকর সেচ প্রকল্প নয়, বরং নদী সচল রাখা আর বিলে বিলে টিআরএম চালুই পারে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে। স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

    November 27, 2026

    যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি

    November 27, 2026

    তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.