বাংলার ভোর প্রতিবেদক :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা।
রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দড়াটানা মোড় ঘুরে সিভিল কোর্ট মোড়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে জনগণ স্বোচ্চার আছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ নামক হায়নাদের হাত থেকে দেশকে উদ্ধার করেছি, যে কোন মূল্যো দেশটাকে রক্ষা করবো। হায়নাদের হাতে দেশটাকে আর কোন দিন ধ্বংস হতে দেবো না। বাংলার মাটিতে আওয়ামী লীগ সংন্ত্রাসীদের কোন দিন ঠাই হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।
