Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আছেন, এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মনিটরিং করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের দ্বোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজসহ পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যশোর সিভিল সার্জন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.