Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৮, ২০২৬

যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আইনজীবী সমিতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত বর্জন কর্মসূচি বহাল রাখা হয়েছে।

বুধবার সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ এএইচএম সাবেরুল হক সাবু। বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক এম এ গফুরসহ অন্য আইনজীবীরা।

সভা সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিরুদ্ধে চলমান বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হলেও বিচারক রাশেদুর রহমানের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

একই সঙ্গে সভা থেকে বিচারক রাশেদুর রহমানের অপসারণের দাবিও জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ মার্চ যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আইরিন পারভীনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।

পরবর্তীতে নতুন জেলা ও দায়রা জজ যোগদান করার পরও আইনজীবীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন অব্যাহত রাখেন।

সর্বশেষ বুধবারের বিশেষ সাধারণ সভায় সেই অবস্থান থেকে সরে এসে আংশিকভাবে বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইনজীবী সমিতি।

যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.