Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
  • স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ২৩, ২০২৬

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন সম্মিলনী ইন্সটিটিউশন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন সম্মিলনী ইন্সটিটিউশন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে যশোর সম্মিলনী ইন্সটিটিউশন।

রানার্সআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৭০ রান। সম্মিলনী ইন্সটিটিউশনের ২৬৬ রানের জবাবে কালেক্টরেট করতে পারে মাত্র ৯৬ রান।

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সম্মিলনী ইন্সটিটিউশন। ব্যাট করতে নেমে ওয়ালিদ ও সাগর রায়ের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে তারা। মূলত ওয়ালিদ ও সাগর রায়ের ১১৩ রানের জুটিতে বড় সংগ্রহ পায় সম্মিলনী।

ওয়ালিদ ১০৯ বলে ১২টি চারে ৭৫ রানে সাজঘরে ফিরে যায়। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে সাগর রায়। ৯৮ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে সে। এ দুজনের পাশে শাওন ইসলাম ২৫ রান করেন। কালেক্টরেট স্কুলের অরণ্য কুণ্ডু ৫৭ রানে ২টি, সাম্য মুন, ওমর ফারুক, ওম, আমির রিজভি ও রাব্বি আর্জু ১টি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান করেন। ব্যাট হাতে অরন্য কুণ্ডু ৩৩ বলে ৪টি চারে ২৩, সাবিত সরদার ২৫ বলে ৪টি চারে ২১, ওমর ফারুক ১৭ রান করেন। সম্মিলনী ইন্সটিটিউশনের রবিউল ইসলাম ৮ ওভার ২ বলে ২৬ রানে ৪টি, সাগর রায় ৬ ওভারে ১৫ রানে ৩টি উইকেট দখল করেন। কালেক্টরেট স্কুলের তিন ব্যাটার রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ

‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান

স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.