Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্বাস্থ্য-স্যানিটেশন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • শ্যামনগরে নতুন কৌশলে শামুক পাচার চেষ্টাকালে জব্দ
  • কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
  • শার্শায় লিটারের বদলে কেজিতে ডিজেল বিক্রি : ঠকছেন চাষি
  • পবন হত্যা : মাগুরায় বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন
  • সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • ‘শ্রমিকের হাট’: কেশবপুরে ধান কাটার মৌসুমে ঊর্ধ্বমুখি মজুরিতে চাপে কৃষক
  • বড় বোনের মৃত্যু : সাবেক এমপি রশীদুজ্জামানর প্যারোলে মুক্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় লিটারের বদলে কেজিতে ডিজেল বিক্রি : ঠকছেন চাষি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শার্শায় লিটারের বদলে কেজিতে ডিজেল বিক্রি : ঠকছেন চাষি
Share
Facebook Twitter LinkedIn

সোহাগ হোসেন, বাগআঁচড়া
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা শার্শা উপজেলার বাগআঁচড়া ও পার্শ্ববর্তী এলাকার হাটবাজারগুলোতে ডিজেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। লিটারের পরিবর্তে কেজি হিসেবে এ অঞ্চলে বিক্রি হচ্ছে ডিজেল। আর তাও বিক্রি করা হচ্ছে বেশি দামে। এতে সেচ মৌসুম ও কৃষি যান্ত্রিকীকরণের এই সময়ে পকেট কাটা যাচ্ছে সাধারণ প্রান্তিক কৃষকদের।

সরকারি হিসাবে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। জ্বালানি তেলের ঘনত্ব অনুযায়ী ১ লিটার ডিজেলের ওজন হয় প্রায় ৮৪০ গ্রাম। সেই হিসেবে ১ কেজি ডিজেলের দাম হওয়ার কথা প্রায় ১৩৬.৮৫ টাকা। অথচ বাগআঁচড়া ও কায়বা এলাকার মুদি দোকানগুলোতে প্রতি কেজি ডিজেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। অর্থাৎ কেজি প্রতি কৃষকদের কাছ থেকে প্রায় ৩৮ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

কায়বা রুদ্রপুর বাজারের মুদি ব্যবসায়ী রফিক কাজী জানান, আগে আমরা ১২৪ টাকা কেজি দরে ডিজেল কিনে বিক্রি করতাম। কিন্তু এখন পাইকারি পর্যায়েই আমাদের চড়া দামে ডিজেল কিনতে হচ্ছে। ফলে ১৭৫ টাকার নিচে বিক্রি করা ছাড়া কোন উপায় নেই। তার দাবি, পাইকারি বাজারেই সিণ্ডিকেটের কারণে দামের এই অস্বাভাবিক তারতম্য।

শার্শা উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকরা জানান, যাতায়াত খরচ ও দূরত্বের কারণে তারা পাম্পে না গিয়ে হাতের কাছের মুদি দোকান থেকেই ডিজেল কেনেন। এই সুযোগটি কাজে লাগাচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। চাষিরা যখন গ্রামের ছোট দোকান থেকে ডিজেল কেনেন, তখন তাদের আরও চড়া মূল্যে কিনতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, সরকার দাম কমালো কি বাড়ালো তাতে আমাদের কোনো উপকারে আসে না। গ্রামের দোকানে যে দাম চায়, আমরা বাধ্য হয়ে সেই দামেই ডিজেল কিনি। “প্রশাসন” এসি রুমে বসে বাতাস খায় এগুলো কেউ দেখে না।

সচেতন মহলের দাবি, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বড় বড় ব্যবসায়ীরা ন্যায্যমূল্যের পরিবর্তে সিণ্ডিকেট করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি করার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবিলম্বে স্থানীয় প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে তেলের এই কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধ করার দাবি জানিয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, যদি কোন ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্বাস্থ্য-স্যানিটেশন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরে নতুন কৌশলে শামুক পাচার চেষ্টাকালে জব্দ

এপ্রিল ২৮, ২০২৬

কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.