Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
  • স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মে ২, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো যশোরেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে যশোরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাধ্যমে আগামী পাঁচ বছর পর ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের চেহার পাল্টে যেতে পারে। খেলাধুলাকে কিভাবে পেশায় রূপান্তর করা যায় এমন কর্মপরিকল্পনা বিএনপির নির্বাচনে ইশতেহারে ছিল। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মধ্যমে সূচনা করেছেন।

প্রতিভা অন্বেষণের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নতুন কুঁড়ি। যার সাথে আমাদের ছোট বেলার স্মৃতি এখনো জাগ্রত। সে সময় নতুন কুড়ি কেবলমাত্র সাংস্কৃতিক কর্মকান্ডে ছিল। আজ তার বিস্তৃতি ঘটলো ক্রীড়া ক্ষেত্রের মাধ্যমে। যার মাধ্যমে আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের খেলোয়াড়রা কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ক্রিকেট, ফুটবল, কাবাডি, এ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। যশোর পৌরসভাসহ আটটি উপজেলা নিয়ে এই মোট নয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইভেন্টে নয়টি করে দল হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে যশোর জেলায় বালক এবং বালিকা মিলে ১ হাজার ৯৪৫ জন অংশ েিন এই প্রতিতযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে।

উদ্বোধনী দিনে শার্শা বনাম অভয়নগর উপজেলার মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আজাদের জোড়া গোলে শার্শা ২-১ গোলে জয়লাভ করে। খেলার ১৬ এবং ২৪ মিনিটে বিজয়ী দলের পক্ষে আজাদ জয়সূচক গোল দুটি করেন। অন্যদিকে খেলার ৮ মিনিটে বিজিত দলের পক্ষে তাওহীদুল ইসলাম একমাত্র গোলটি করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, নতুন কুড়ি ফুটবল কমিটির আহ্বায়ক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ

‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান

স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.