Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি মে ১৭, ২০২৬

মণিরামপুরে আঙ্গুর চাষে সফল জাহাঙ্গীর আলম মিন্টু

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে আঙ্গুর চাষে সফল জাহাঙ্গীর আলম মিন্টু
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম মিন্টু ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আঙ্গুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তার সফলতা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছেন তার আঙ্গুর বাগানে।

প্রায় ৩৭ শতক জমিতে ১৮০টি চারা রোপণ করে তিনি রাশিয়ান জাতের ‘বাইকুনুর’ ও ‘অ্যাপোলো’ আঙ্গুরের চাষ শুরু করেন। বর্তমানে তার আঙ্গুর গাছের বয়স ১১ মাস। অল্প সময়ের মধ্যেই গাছে দৃষ্টিনন্দন ফলন আসায় তিনি স্থানীয়দের কাছে এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন।

জাহাঙ্গীর আলম মিন্টুর কাছ থেকে জানা গেছে, আঙ্গুর বাগান তৈরি ও পরিচর্যায় তার মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আধুনিক পদ্ধতি ও উন্নত পরিচর্যার কারণে প্রতিটি গাছে গড়ে প্রায় ২০ কেজি করে আঙ্গুর উৎপাদন হচ্ছে। ফলে শুরু থেকেই লাভের মুখ দেখতে শুরু করেছেন তিনি।

বর্তমানে তিনি প্রতি কেজি আঙ্গুর ৪০০ টাকা দরে ইতোমধ্যে প্রায় দেড় লাখ টাকার আঙ্গুর বিক্রি করেছেন। সুস্বাদু ও আকর্ষণীয় হওয়ায় স্থানীয় বাজারেও তার আঙ্গুরের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

শুধু আঙ্গুর বিক্রিই নয়, তিনি আঙ্গুরের চারা উৎপাদন ও বিক্রিও করছেন। প্রতি চারা ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে এক বা দুইটি চারা কিনতে হলে প্রতি পিস ৩০০ টাকা করে নেয়া হচ্ছে। তার উৎপাদিত চারার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে তিনি প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার আঙ্গুর বিক্রির আশা করছেন। তার এই সফলতা দেখে এলাকার অনেক কৃষক এখন আঙ্গুর চাষে আগ্রহ প্রকাশ করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগামীতে আরও ৫০ শতক জমিতে আঙ্গুর চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের সহযোগিতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

সরকারের কাছে তার দাবি, কৃষকদের উৎপাদিত আঙ্গুর যেন ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পায় এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা আরও বৃদ্ধি করা হোক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.