Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
  • উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন
  • বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক চৌগাছায় আটক
  • বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreজুন ৫, ২০২৬Updated:জুন ৫, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn

দামুড়হুদা সংবাদদাতা :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

এর আগে ভুক্তভোগী পুত্রপধূ বুধবার (৩ জুন) দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান ও এর বিচার দাবি করেন। এতে পরিবারের লোকজন গুরুত্ব না দেয়ায় পরদিন রংপুরে বাবার বাড়ি চলে যান তিনি। পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এরপর শ্বশুরের নামে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে একই দিন গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

জুন ৫, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন

জুন ৫, ২০২৬

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.