Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৬, ২০২৬

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং পুরস্কার হিসেবে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসার আহমেদ এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা সদরের ১০টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.