Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৮, ২০২৬

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
ফাইল ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার অন্তর্গত ২১ টি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের চুড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে যশোর জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের কাছে অনুমোদন পত্র প্রেরণ করা হয়।

গেলো ২০ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবর আধা সরকারি পত্র প্রেরণ করেন। পরবর্তিতে তিনি নিজে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে যশোরের মসজিদ, মন্দির, গোরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডিও লেটার প্রাপ্তির পর সামাজিক অবকাঠামো উন্নয়নের আওতায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

যশোর সদর উপজেলার আওতাধীন বেশ কিছু মসজিদ, মন্দির ও কবরস্থান দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও অন্যান্য ধর্মাবলম্বী জনগণের ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক অনুষ্ঠান যথাযথভাবে সম্পাদনে বিঘ্ন ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংস্কার ও উন্নয়ন কাজের অনুমোদন পাওয়া মোট ২১ টি প্রকল্পের মধ্যে রয়েছে কারবালা মসজিদ, হাটচান্নী জামে মসজিদ, টালিখোলা দাশপাড়া মন্দির, মাওলানা শাহ্ মোঃ আবুল খায়ের (রহঃ) মসজিদ, হুশতলা মোড়ের মসজিদুল কোবা, বেজপাড়া তালতলা গোরস্থান, মানিকদিহি সর্দারপাড়া জামে মসজিদ, শুড়া দক্ষিণপাড়া জামে মসজিদ, শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদ, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন। তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে ওসমানপুর সার্বজনীন পূজা মন্দির, চাঁচড়া বাজার মোড় জামে মসজিদ, ভেকুটিয়ার বায়তুন জামে মসজিদ, রাজারহাটের বায়তুল আমান জামে মসজিদ, ঝুমঝুমপুর পূর্বপাড়া কবরস্থান এবং রূপদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ; যার প্রত্যেকটির জন্য কাজের ধরন হিসেবে সংস্কার ও উন্নয়নের জন্য ৩ থেকে ৫ লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য পর্যায়ক্রমে অন্যান্য মসজিদ ও মন্দিরের উন্নয়নে অনুরূপ বিশেষ বরাদ্দ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুমোদন পাওয়া এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যশোর সদর উপজেলার স্থানীয় জনগণের দীর্ঘদিনের নাগরিক ও ধর্মীয় পরিবেশের উন্নয়ন এবং ইবাদত-উপাসনার সুব্যবস্থা নিশ্চিত হবে।

এ বিষয়ে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহফুজুর রহমান বলেন, প্রকল্পগুলোর অতি দ্রুত বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বানের পদক্ষেপ নেয়া হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তার দপ্তরের লোকজন প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন বলে তিনি জানান।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.