Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৬, ২০২৬

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা :
দেশীয় মাছের প্রজনন রক্ষা ও পরিবেশ সংরণের লক্ষ্যেকোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া ও জলহর বিলে চায়না জাল নিধনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৮ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, চায়না দুয়ারি জাল একটি নিষিদ্ধ মাছ ধরার উপকরণ যা দেশীয় প্রজাতির মাছ নিধনের অন্যতম হাতিয়ার।

প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে খাল-বিলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি এ ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করছেন। এতে মা মাছের পাশাপাশি সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী নিধন হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজননও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরুটিয়া ও জলহর বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ টি অবৈধ চায়না দোঁয়াড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা। পরে উপজেলা চত্বরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, বর্ষা মৌসুম শুরু হলেই খাল, বিল ও নদীতে চায়না দুয়ারি জাল ব্যবহার বেড়ে যায়, যা আইনত নিষিদ্ধ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.