Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

যশোরে অপরিকল্পিত ৮ সেতু নির্মাণ কাজে আদালতের স্থগিতাদেশ

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
যশোরে নিয়ম লঙ্ঘন করে পাঁচ নদীতে নির্মানাধীন আটটি সেতু নির্মাণের কাজ আগামি তিন মাসের জন্য স্থাগিত করেছে উচ্চ আদালত। সোমবার নদ সংস্কার আন্দোলনকারীদের রীটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এস শামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি) প্রকৌশল বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ঠ দপ্তরের বিরুদ্ধে এই রুল জারি করেন।
‘বিআইডব্লিউটিএর ছাড়পত্র ছাড়াই অপরিকল্পিতভাবে নির্মিত হচ্ছে সেতু’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় । এর পর নিয়ম লঙ্ঘন করে পাঁচ নদীতে আটটি সেতু নির্মাণের অভিযোগ এনে পাঁচ দপ্তরকে আইনি নোটিশ পাঠান ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুল হক।
সেতুগুলো হলো- ভৈরব নদের ওপর ছাতিয়ানতলা, দাইতলা ও রাজারহাট সেতু, মণিরামপুরে মুক্তেশ্বরী ও শ্রী নদীতে দুটি, অভয়নগরের টেকা নদীতে একটি এবং শার্শার বেতনা নদীতে দুটি সেতু।
আইনি নোটিশে বলা হয়েছে, ‘বিআইডব্লিউটিএ ছাড়পত্র না নিয়ে এবং নীতিমালা লঙ্ঘন করে যশোরের ভৈরব নদসহ পাঁচটি নদ নদীতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে আট সেতু। কম উচ্চতায় এসব সেতু নির্মাণ করায় চলতি বছরের ২৪ জানুয়ারি ও ৫ এপ্রিল বিআইডব্লিউটিএ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছিল। বিআইডব্লিউটিএ পক্ষ থেকে উচ্চতা নিয়ে আপত্তি জানানোর পরও তা আমলে নেয়নি সরকারের এ প্রতিষ্ঠানগুলো। এসব সেতু বন্ধ করার জন্য ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা প্রধানমন্ত্রী ও জাতীয় নদী রক্ষা কমিশনেও স্মারকলিপি দিয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলো মোটেও পাত্তা দেয়নি। জারিকৃত রুলে আগামী তিন মাসের জন্য সেতু সমূহের নির্মাণ কাজ স্থগিত রাখার আদেশ দেওয়া হলো। সরকার পক্ষের মামলা পরিচালনা করছেন এ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, নদী প্রবহমান করতে নদী সংস্কার করা হচ্ছে। কিন্তু অপরিকল্পিত এসব সেতু নদী প্রবহমান করার ক্ষেত্রে অন্যতম বাঁধা। আমরা বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও তারা কর্ণপাত করেনি। ফলে প্রথমে আমরা আইনি নোটিশ পাঠানো হয়। এখন উচ্চ আদালতের বিচারক এসব সেতু গুলো নির্মাণ কাজ স্থগিত করেছে।
এ বিষয়ে এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, তারা কোন নোটিশ পাননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.