Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নতুন ভোটার এক লাখ ৮৫ হাজার ৯৭৩ জন

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সদরে পুরুষের চেয় নারী ভোটার বেশি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে এই জেলায় ভোটার ছিল ১৫ লাখ ৬০ হাজার ২৫১ জন। গত ৫ বছওে জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন। হিজড়া কমিউনিটির ভোটার আছেন ১২ জন। এর মধ্যে সদর-২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে ৬০২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৫৯৭টি ও ভোট কক্ষ ছিল ৩ হাজার ৫০টি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে এবার ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন, নারী ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন ও হিজড়া ১২ জন। ৪টি আসনে ৬০২টি ভোট কেন্দ্র এবং ৩ হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে।
সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৭ জন, নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ জন ও হিজড়া ২ জন।সাতক্ষীরা-২ মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ২১৭ জন, নারী ২ লাখ ১ হাজার ৩৮৮ জন ও হিজড়া ৩ জন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ২৪৬ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৩১ জন ও হিজড়া ৩ জন।সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ ২লাখ ২৩ হাজার ৪৩৪ জন, নারী ২ লাখ ১৮হাজার ৭৫৫ জন ও হিজড়া ৪ জন।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা ছিলো ৪ লাখ ২৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১০ হাজার ৮৩৬জন, নারী ২ লাখ ১২ হাজার ১৯৭ জন। সাতক্ষীরা-২ আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৫৬ হাজার ২৬৯জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ২৯১জন, নারী ১ লাখ ৭৮ হাজার ৯৭৮ জন। সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৮৭ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫হাজার ৪৭৮জন, নারী ১ লাখ ৯১ হাজার ৮১২ জন। সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৯৩ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৯৩৫ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৭২৪ জন।
এদিকে এবারই প্রথম পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি হিজড়া ভোটারও শনাক্ত করা হয়েছে। তবে কমিউনিটির অনেকেই ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন হিজড়ারা।
সাতক্ষীরার হিজড়া ও কলারোয়া পৌরসভার কাউন্সিলর দিথী খাতুন বলেন, ‘শুধুমাত্র কলারোয়ায় শতাধিক হিজড়া রয়েছে। পুরো জেলায় হিজড়া কমিউনিটির সংখ্যা কয়েকশ’ তো হবেই। কিন্তু ভোটার তালিকায় মাত্র ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ অনেকে ফরম পূরণ করার সময় হিজড়া উল্লেখ করেননি। আবার এনআইডি কার্ড না পাওয়ায় অনেকেই ভোটার হতে পারেননি। হয়তো যারা ভাতা পান তাদের নাম এখানে অর্ন্তভূক্ত হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.