নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগের অন্তত ২৭ জন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন, যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়, ঝিনাইদহ-৩ আসনে মো. শফিকুল আজম খান, সাতক্ষীরা-২ আসনে মীর মোসতাক আহমেদ রবি, মেহেরপুর-২ আসনে মোহাম্মদ শহীদুজ্জামান, পঞ্চগড়-১ আসনে মো. মাজাহারুল হক প্রধান, গাইবান্ধা-৪ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে মো. এমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনে মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে এনামুল হক, রাজশাহী-৫ আসনে মো. মনসুর রহমান, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, টাঙ্গাইল-৫ আসনে মো. সানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসান, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, ঢাকা-৫ আসনে মো. কাজী মনিরুল ইসলাম, গাজীপুর-৩ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান, কুমিল্লা-৮ আসনে নাসিমুল আলম চৌধুরী, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনে শামসুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ। মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্য সেই তালিকা থেকে বাদ পড়েন।
শিরোনাম:
- Cómo revisar las reglas generales fácilmente
- Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
- Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
- Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
- Cómo entender los ajustes habituales con atención
- Zo kun je verschillende spelregels leren onderscheiden
- Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
- Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online