Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধিপত্যের জের : নড়াইলে এবার ভ্যানচালককে কুপিয়ে হত্যা
  • সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে ক্ষতিকর আর্সেনিক
  • যশোর শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন ১৬৮৪ শিক্ষার্থীর
  • সংবর্ধিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ
  • নড়াইলে জামিনে বেরিয়েই ১১ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
  • Tower Rush Spiel: Der Komplette Leitfaden für Taktik und Erfolgschancen
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
জীবনযাপন

প্রাকৃতিকভাবে ঘর উষ্ণ রাখবেন যেভাবে

banglarbhoreBy banglarbhoreDecember 4, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক
শীতে ঘরের দরজা, জানালা ও বারান্দা খুলে রোদ ঢুকতে দিন। এতে ঘরের আসবাব, কাপড় তাপ শোষণ করে উষ্ণ হয়ে উঠবে। গ্রাফিকস: সোহানুর রহমান
শীতে প্রাকৃতিক উপায়ে ঘর গরম রাখতে পারেন। পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ বিভাগের সহকারী অধ্যাপক শারমীন সুলতানা।

কার্পেটের ব্যবহার
শীতে মেঝেতে খালি পা পড়তেই যেন শিরদাঁড়া বয়ে ঠাণ্ডা হাওয়া বয়ে যায়। শহুরে বাড়িঘরের মেঝেতে টাইলস ও মার্বেলের ব্যবহার বাড়ছে।
এগুলোতে আরো বেশি ঠাণ্ডা অনুভূত হয়। এ জন্য শীতের সময় ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে দিন। চাইলে শতরঞ্জিও ব্যবহার করতে পারেন। ইদানীং পাটের তৈরি নান্দনিক নকশা করা চাটাই পাওয়া যায়।
এগুলোও বিছাতে পারেন।

ঠাণ্ডা হাওয়া প্রতিরোধ
শীতে হিমেল হাওয়া ঘরে ঢুকে কাবু করে ফেলে আমাদের। এজন্য ঘরে বাতাস ঢোকা বন্ধ করতে হবে। প্রথমেই দরজা-জানালাসহ যেসব জায়গা দিয়ে ঠাণ্ডা হাওয়া ঢোকে সেগুলো বন্ধ রাখার চেষ্টা করুন।
যেন দরজা-জানালার ফাঁক গলে বাতাস ও কুয়াশা ঢুকতে না পারে। ঘরের কোথাও ফাঁকা থাকলে রাবারের বেল্ট, পথিলিন বা সিলভারের ফয়েল পেপার গুঁজে দিন। ঘর গরম থাকবে।
শীতের সময় ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে দিন। চাইলে শতরঞ্জিও ব্যবহার করতে পারেন

রোদ ঢুকুক ঘরে
শীতে ঘরের দরজা, জানালা ও বারান্দা খুলে রোদ ঢুকতে দিন।
এতে ঘরের আসবাব, কাপড় তাপ শোষণ করে উষ্ণ হয়ে উঠবে। পারলে সূর্যের আলো পড়ে এমন জায়গায় বড় আয়না বসিয়ে দিতে পারেন। আলোর প্রতিফলনে ঘর উষ্ণ হয়ে উঠবে। রোদের তেজ কমার আগেই সব ফাঁকফোকর বন্ধ করে দিন। যেন সূর্যের শোষণকৃত তাপ ঘরের বাইরে না যেতে পারে।

ঘরেই রান্নাবান্না
ধরুন বাচ্চার জন্য দুধ গরম করবেন বা ডিম পোচ। অথবা হালকা ভাজাপোড়ার মতো বিকেলের নাশতাও রান্নাঘরের বদলে বেডরুমে করতে পারেন। এতে কিন্তু ঘর গরম হবে। স্টোভ বা ইন্ডাকসন চুলা এক্ষেত্রে বেশি ভালো। তবে সাবধানতা মেনে চলতে হবে। চা বা কফি পানের জন্য ওয়াটার হিটার রুমে ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু ঘর গরম হয়।

ভারী পর্দা ব্যবহার
শীতকালে ঘর উষ্ণ রাখতে ভারী কাপড়ের উজ্জ্বল রঙের পর্দা ব্যবহার করুন। ঘরের দরজা ও জানালা দিয়েই সবচেয়ে বেশি ঠাণ্ডা হাওয়া ঢোকে। ভারী পর্দা ব্যবহারে ঠাণ্ডা হাওয়া প্রবেশে বাধা পায়। ভারী ও মোটা কাপড় বেশি উষ্ণতা ধরে রাখে এবং প্রতিবন্ধক হিসেবেও কাজ করে। এতে ঘরের তাপ বাইরে যেতে পারে না। আবার বাইরের ঠাণ্ডাও ভেতরে প্রবেশ করতে পারে না।

উজ্জ্বল রং প্রাধান্য দিন
উজ্জ্বল রং যেকোনো কিছু তাপমাত্রা বেশি শোষণ করে ও ধরেও রাখে। এ জন্য ঘরবাড়ির দেয়ালের রং যদি পরিবর্তন করতেই হয়, তবে উজ্জ্বল রং বেছে নিতে পারেন। আবার বিছানার চাদর, সোফা কভার, জানালা-দরজার পর্দায় উজ্জ্বল রংকে প্রাধান্য দিন। পরিবারের সদস্যরাও উজ্জ্বল রঙের শীতের পোশাক পরতে পারেন। ঘর সাজাতে রংবেরঙের মরিচ বাতি বা এলইডি বাল্ব ব্যবহার করলেও উষ্ণ হবে।সুত্র- এনডিটিভি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খেয়েছেন কখনো বাদাম–জাম্বুরার সালাদ?

    October 18, 2024

    বদ হজম এড়াতে যা করবেন

    April 12, 2024

    আস্ত রসুন দিয়ে খাসির মাংস রাঁধবেন যেভাবে

    April 10, 2024
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.