Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কয়রা আসনে শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায় সুবিধায় নৌকা

banglarbhoreBy banglarbhoreDecember 7, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দক্ষিণ খুলনার সুন্দরবন বেষ্টিত পাইকগাছা কয়রা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থীর জন্য ভোটের হাওয়া চলছিল জোরে। কিন্তু হেভিওয়েট প্রার্থীদের চমক দিয়ে মাঠ পর্যায়ের নেতা রশীদুজ্জামান নৌকার মনোনয়ন পেলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করে আলোচনায় আসতে শুরু করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩৬১ জন। ভোট কেন্দ্র ১৪২ টি ও ভোট কক্ষ রয়েছে ৯২২টি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম ও সার্বিক পরিস্থিতি রয়েছে ভালো।
মনোনয়নপত্র জমা ও বাতিল ঘোষণার পর থেকে নির্বাচনী উত্তাপ নেই পাইকগাছা-কয়রার ভোটারদের মাঝে। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে না আওয়ামী লীগের প্রার্থীর। সহজেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হতে পারবেন বলে মনে করছেন পাইকগাছা-কয়রার ভোটাররা।
ইতিমধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ছয়জন প্রার্থী। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের রশীদুজ্জামান, বিএনএম’র এসএম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির নাদির উদ্দিন ও জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন।
যে কয়জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে চাপ মুক্ত এবং সুবিধাজনক অবস্থানে আছেন নৌকা প্রতীকের প্রার্থী রশীদুজ্জামান মোড়ল। তিনি কপিলমুনি ইউনিয়ন থেকে দু’বার চেয়ারম্যান ও পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি মানুষের অধিকার আদয়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এ কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।
দলের মনোনয়ন পাওয়ার পর দু’ উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দলীয় নেতাকর্মীরা পাড়া-মহাল্লা, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগসহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের পাইকগাছা উপজেলা শাখার গুরুত্বপূর্ণ এক নেতা জানান, তিনি মানুষের অধিকার আদয়ের জন্য আন্দোলন সংগ্রাম করার কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.