Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছা ভূমি কর্তার প্রশংসনীয় উদ্যোগ

banglarbhoreBy banglarbhoreDecember 8, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সহকারী কমিশনার ভূমি। উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস নিয়েছেন নানা উদ্যোগ। তিনি অফিসের বিভিন্ন স্থানে লিখে রেখেছেন এ ভূমি অফিসে কোন কাজে ঘুষ লাগে না। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফির অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শমূলক বোর্ড। ইতিমধ্যে তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা না নিতে নির্দেশও দিয়েছেন।
জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকা সর্বমোট ১১৭০ টাকা। ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৩১৮২৫২৯৩৬ নাম্বারে ফোন করতে অনুরোধ করেছেন তিনি।
ভূমি সেবা নিতে আসা উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মিজানুর রহমান বলেন, চৌগাছা ভূমি অফিসে অতিরিক্ত কোনো টাকা পয়সা দেয়া লাগে না। সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। ভূমি অফিসের এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস ভালো মনের মানুষ। হয়রানি ছাড়াই আমার সব কাজ করে দিয়েছেন।
ভূমি অফিসের সার্ভেয়ার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেয়ার জন্য। উপজেলার চত্বর ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভূমি সেবাই কোন খাতে কত খরচ (সরকারি) উল্লেখ করে ও মোবাইল নম্বরসহ বিলবোর্ড দেওয়া হয়েছে। যেন সাধারণ মানুষ তার অভিযোগ মোবাইলে সরাসরি এসিল্যান্ডকে জানাতে পারেন। ফলে ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান বেড়ে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী দুজনই সমান অপরাধী। সাধারণ মানুষ যেন হয়রানি না হয় বরং সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি। ব্যক্তিগত ভিজিটিং কার্ড সেবা নিতে আসা জনসাধারনের হাতে হাতে পৌঁছিয়ে দেয়া হয়। যাতে তার যেকোন সমস্যা ও পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন। এখন আর কেউ ভোগান্তির শিকার হয় না। সর্বোপরি উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

    September 13, 2026

    যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !

    September 13, 2026

    সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.