Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইল ও লোহাগায় ১০ জয়িতা সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় নড়াইলে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলার নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সংবর্ধিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লোহাগড়া উপজেলার ইতি মাহমুদ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কালিয়া উপজেলার কানিজ ফাতেমা, সফল জননী নারী কালিয়া উপজেলার আঞ্জুমান আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় কালিয়া উপজেলার হেনা পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নড়াইল সদরের পৌর এলাকার মাছিমদিয়ার গুলশান আরা।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল ও লোহাগায় ১০ জয়িতা সংবর্ধিত
অপরদিকে, লোহাগড়ায় পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
এ বছর লোহাগড়া উপজেলায় জয়িতা সম্মাননা পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লোহাগড়া গ্রামের ইতি মাহমুদ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজুপুর গ্রামের জেসমিন আরা, সফল জননী সৈয়দা মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা লক্ষীপাশা গ্রামের হেনা পারভীন, সমাজ উন্নয়নে লোহাগড়া সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুপুর গ্রামের রাজিয়া সুলতানা বিউটি।
উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, জয়িতা চাঁদর, জায়নামাজ ও সদনপত্র তুলে দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

এপ্রিল ৩০, ২০২৬

রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.