পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি মুখপোড়া হনুমান। খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। গতকাল এ সকল হনুমানদের গাছে গাছে এবং বিভিন্ন বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে। অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছে।
পাটকেলঘাটা হাইস্কুলের শিক্ষক সাইফুল্লাহ বলেন, হয়তো পথ ভুলে হনুমানগুলো এ এলাকায় এসেছে। এদিন বিকেলে রাজেন্দ্রপুর গ্রামের বিভিন্ন বাড়ি বাগানে বাড়ির প্রাচীরের ওপর এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সমীর ঘোষ জানান, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চার-পাঁচটি মুখপোড়া হনুমান। শুনেছ যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে করে এসেছে হনুমানগুলো।
যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এদের দেয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। তবে কোনো কারণে খাদ্যসংকট দেখা দিলে মাঝেমধ্যেই কিছু হনুমান আবাসস্থল রেখে বেরিয়ে পড়ে। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।
শিরোনাম:
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
- সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
- Cómo revisar las reglas generales fácilmente