Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচনী কাজে শিশুদের না জড়ানোর দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreDecember 12, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের পক্ষ থেকে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দেয়া হয়েছে।
কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের পক্ষ থেকে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।
যশোরের কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে নির্বাচন কমিশনার (ইসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো, মিছিলে, স্লোগানে, রাজনৈতিক সহিংসতায়, প্রচারণায়, ঝুঁকিপূর্ণ আচরণে শিশুদের ব্যবহার না করার দাবি জানানো হয়। এ ছাড়া স্মারকলিপিতে আরও ৪ দফা দাবি উল্লেখ করা হয়েছে।
দাবির মধ্যে রয়েছে, নির্বাচন প্রাক্কালে, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সময়ে নির্বাচন কমিশনকে শিশুদের সুরক্ষায় একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। যাতে কোনো শিশুর শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি না হয়। বাংলাদেশে বসবাসরত সকল সম্প্রদায়ের শিশুদের অধিকার, মানবাধিকার, নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনের সময় শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং তাদের মনোসামজিক সহায়তায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল প্রধানদের প্রতি জোর নির্দেশনা দিতে হবে।
যদি কোনো প্রার্থী শিশুদের নির্বাচনের কাজে ব্যবহার করে তাহলে সেই প্রার্থীর বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি প্রার্থীর ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার মতো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে কার্যকর উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেনের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষার্থী প্রসেনজিৎ দাস, সহসভাপতি আশা দাস, শিশু গবেষক জীবন দাস, শিশু সাংবাদিক শুভ দাস, সদস্য সখি দাস, শ্রাবন্তি দাস প্রমুখ।
এ ব্যাপারে ইউএনও তুহিন হোসেন বলেন, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি নির্বাচন কমিশনার বরাবর পাঠিয়ে দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.