Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৩

ঝিনাইদহে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহের চারটি আসনের ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।
জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী মনিয়া আফরিন ‘ফুলকপি’, জাতীয় পার্টির মনিকা আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার ‘সোনালী আঁশ’ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিচুর রহমান ‘আম’ প্রতীক বরাদ্ধ পান।
ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ‘ঈগল’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল ‘ট্রাক’, জাতীয় পার্টির আব্দুর রহমান ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ‘ঈগল’, আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী ‘ নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া, ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন ‘ট্রাক’, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ‘লাঙ্গল’, স্বতন্ত্র নজরুল ইসলাম ‘ঈগল’, ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ ‘সোনালী আঁশ’ প্রতীক বরাদ্দ পান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.