Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
  • যশোরে দোকানের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি
  • বেনাপোলে সনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
  • নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৪ : প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন বাবুল

banglarbhoreBy banglarbhoreDecember 19, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৪ আসনে নির্বচনী প্রতিদ্বন্দ্বিতায় টিকে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল। গতকাল আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের বাবুলের মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত এবং রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এবং প্রার্থিতা ফিরে পেতে এনামুল হকের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে এনামুল হকের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এনামুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন যশোর-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পৃথক আপিল করেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় (বর্তমান সংসদ সদস্য)। আপিলে এনামুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তোলেন তাঁরা। আপিলের শুনানি শেষে ১৩ ডিসেম্বর এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে এনামুল হক ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এনামুল হক, যার ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে এনামুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান। স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়ের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক।
পরে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, চেম্বার আদালত ইসির সিদ্ধান্ত ও হাইকোর্টের আদেশ স্থগিত করে এনামুল হককে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কোটচাঁদপুরে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া

    October 13, 2026

    যশোরে দোকানের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি

    October 13, 2026

    বেনাপোলে সনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.