Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে রোভার স্কাউটের যাত্রা শুরু

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটসের যাত্রা শুরু হয়েছে। গতকাল বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠের মাধ্যমে যবিপ্রবিতে সংগঠনটির যাত্রা শুরু হলো।
কেন্দ্রীয় খেলার মাঠের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে যবিপ্রবির রোভার স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। যখন তুমি কোনো সংগঠনের অধীনে শপথবদ্ধ হবে, তখন তোমাকে অবশ্যই সকল নিয়ম—কানুন মেনে চলতে হবে। বিশ^বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার ও গবেষণার জায়গা নয় বরং একজন আলোকিত মানুষ হওয়ার জায়গা।
‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ শেষে আলোচনা সভার মাধ্যমে সমাপনী হয়। যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক এ আয়োজনের নেতৃত্ব দেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক ও যবিপ্রবির ইউনিট লিডার আব্দুল ওয়াহেদ।
দীক্ষা গ্রহণের অংশ হিসেবে গতকাল দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের উপস্থিতিতে রোভার স্কাউটের সকল সদস্যকে প্রথমে স্কাউট ব্যাজ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক আব্দুল ওয়াহেদ। এরপর সকল সদস্যকে রোভার স্কাউটের স্কার্ফ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। একই সাথে সকল সদস্যকে স্কাউটের শপথ বাক্য পাঠ করান ইউনিট লিডার আব্দুল ওয়াহেদ।
যবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক আব্দুল ওয়াহেদের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, খুলনা বিভাগীয় রোভার স্কাউট নেতা প্রতিনিধি অধ্যাপক শহীদুল ইসলাম ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সম্পাদক আবু হানিফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা রোভার সম্পাদক আবু সাঈদ, যবিপ্রবির রোভার স্কাউটের লিডার ট্রেনার শাহিনুর রহমান প্রমুখ। এ সময় যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

    September 17, 2026

    যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

    September 17, 2026

    যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.