Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

র‌্যাবের বিরুদ্ধে রিকসা চালককে নির্মম নির্যাতনের অভিযোগ

banglarbhoreBy banglarbhore25 December, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
‘৩০ থেকে ৩৫ বছর বয়সী চারজন আমার বাসায় আসলেন। এসে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি ইউনুচ? হ্যা বলতেই তারা ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকেই তারা বললেন আমরা র‌্যাবের লোক। এরপর ঘরের এদিকে, ওদিকে একটু তাকিয়েই তাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলো মালডা কই? বুঝতে না পারাতে আমি বললাম কি জিনিস স্যার? তখন তাদের মধ্যে একজন বললো- বুঝবি! যখন হাত পা বেঁধে ঝুলাবো! কিছু না পেয়ে আমাকে হাতে হ্যান্ডকাফ লাগালেন তারা। চেয়ারে পড়ে থাকা আমার ১০ বছর বয়সী মেয়েটার হিজাবটা দিয়ে মুখ বেঁধে ফেললেন। এর পর তাদের কাছে থাকা লাঠি দিয়ে তারা এলোপাতাড়ি নির্যাতন করতে থাকেন। বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের এলোপাতাড়ি মারার কারণে শুধু কাতরেছি। মুখ বাধার কারণে চিৎকারও করতে পারেনি। তারপরেও তারা নির্যাতন বন্ধ করেনি। র‌্যাব সদস্যদের কাছে নির্যাতনের শিকার হয়ে এভাবেই নিজের নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন রিকসাচালক ইউনুচ আলী (৩৫)। তিনি যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক মাকে নিয়ে বসাবস করেন। নির্যাতনের শিকার হয়ে পুলিশের দ্বারস্ত হলেও তারা কোন প্রতিকার না করায়; শেষমেষ তিনি গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরে এসে সাংবাদিকদের কাছে এসে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। ভুক্তভোগী ইউনুচের অভিযোগ, র‌্যাব মিথ্যা অস্ত্র উদ্ধারের নামে তাকে নির্যাতন করেছে। আমার নামে কোন মামলা নেই। তবে র‌্যাবের দাবি, ভুক্তভোগী রিকসা চালকের বাসাতে অস্ত্র রাখার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালানো হয়েছিলো। তবে তাকে কোন নির্যাতন করা হয়নি। তার অভিযোগ মিথ্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিকসা চালক ইউনুচ আলীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকছেদপুর গ্রামে। প্রায় এক দশক পরিবার নিয়ে যশোর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের রায়পাড়া সারগোডাউন এলাকাতে বসাবস করেন। নিয়মিত রিকসা চালানোর পাশাপাশি সার গোডাউনেও কাজ করেন তিনি। র‌্যাবের কাছে নির্যাতনে অসুস্থ হয়ে বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রিকসা চালক ইউনুচের বাড়িতে এক সন্ত্রাসীর অস্ত্র রাখা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল তিনটার দিকে ইউনুচের বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের রিকসা চালকের বাড়িতে অস্ত্রের সন্ধান পায়নি র‌্যাব।
মাকে নিয়ে প্রেস ক্লাবে এসে তিনি যখন জামাকাপড় খুলে নির্যাতনের ক্ষত দেখাচ্ছিলেন সাংবাদিকদের; তখন তিনি অজোরে কাঁদছিলেন। রিকসা চালক ইউনুচে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখা গেছে। পায়ে আঘাত করার কারণে দুই পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।
ইউনুচ বলেন, ‘আমি রিকসা চালিয়ে সংসার চালায়। প্রতিদিনের মতো শহরের রিকসা চালিয়ে দুপুরে ভাত খেতে যায়। ভাত খাওয়ার পর পর র‌্যাবের লোকজন আসে। এসে অস্ত্রের কথা জিজ্ঞাসা করে। তারা অভিযান চালিয়ে কোন অস্ত্র পায়নি। তিনি বলেন, ‘আমি কখনো অস্ত্রই দেখিনি। তারপরেও আমাকে এভাবে নির্যাতন করা হয়েছে। র‌্যাবের সদস্যরা যখন আমাকে জিজ্ঞাবাদ করে; তখন আমি কোরআন শরিফ ও আমার মায়ের মাথার উপরে হাত রেখে বলেছি আমার কাছে অস্ত্র নেই। তারপরেও তারা বিশ্বাস করেনি। হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে, মুখে আমার মেয়ের হিজাব দিয়ে বেঁধে নির্যাতন করেছে। আমি এখন অসুস্থ ও আতংকিত।’
কান্নাজড়িত কন্ঠে ইউনুচের মা রাবেয়া বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার ছেলে রিকসা চালিয়ে সংসার চালায়। কোন রাজনীতির সাথে জড়িত না। কখনো কোন মামলাও নাই। তারপরেও মিথ্যা অভিযোগে আমার ছেলেটারে র‌্যাব এসে নির্যাতন করেছে। আমরা তাদের কতবার বুঝিয়েছি; তারপরেও তারা কোন কথা শুনেনি। ছেলেটা এখন অনেক অসুস্থ।
সার গোডাউন এলাকার বাসিন্দারা জানান, ইউনুচরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসাবস করে। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। র‌্যাব যখন তাদের বাড়িতে প্রবেশ করে; উৎসুক এলাকাবাসীকে তখন ইউনুচের বাড়ি থেকে বের করে দেয়। পরে ঘরের ভিতরে কি হয়েছে সেটা জানি না। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রিতম চক্রবর্ত্তী বলেন, আমি বাইরে রয়েছি। বিষয়টি জানা নেই। যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন, ঘটনাটি জানা নেই। তবে এই বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে ইউনুচের বাড়িতে অভিযান চালানো হয়। আমাদের কাছে তথ্য ছিলো ইউনুচের বাড়িতে অস্ত্র রাখা আছে। জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার কথা ইউনুচ ও তার মা স্বীকার করেছে র‌্যাবের কাছে। তবে অভিযানের আগেই অস্ত্রটি যে রেখেছিলো; তিনি নিয়ে গেছেন। তিনি বলেন, অভিযানে তাকে কোন নির্যাতন করা হয়নি। তার অভিযোগ মিথ্যা। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, কেউ অপরাধ করলে সাংবিধানিকভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে। কিন্তু নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন। রিকসাচালক ইউনুচের উপর নির্যাতনের ভয়াবহতা দেখেছি। অমানবিক নির্যাতন চিহ্ন তার শরীরে ফুটে উঠেছে। তার আইনগত ব্যবস্থার দরকার হলে আমরা তাকে সহযোগিতা করবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.