Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৌকা নয় ঈগল নিয়ে ছুটে চলেছেন এমপি রবি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আর নির্বাচনে তার প্রতীক এবার নৌকার বদলে হয়েছে ঈগল।
সকাল থেকে রাত অবধি ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে চলেছেন তিনি। সোমবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরায় ঘোষ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান আলতু’র সভাপতিত্বে নির্বাচনী সভা করেন তিনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ। নির্বাচনী সভা শেষে ওই এলাকায় ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।
এরআগে ঈগল প্রতীকের অফিস উদ্বোধন, নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ভোমরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যদিকে সোমবার বিকালে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ৭নং ওয়ার্ডের দাসপাড়া কালি মন্দির কমিটির আয়োজনে কমিটির সভাপতি সুপদ দাসের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, বিগত ১০ বছরে সাতক্ষীরা সদরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার সাতক্ষীরা-২ আসনে নৌকা নেই। আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুইবারের এমপি। এবার আমার প্রতীক ঈগল পাখি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.