Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

খুলনায় আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhore29 December, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা অফিস
খুলনায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬-এর একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন টিনশেডের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। তারা সেখানে গোপন বৈঠক করছিল।
গ্রেপ্তার তিনজন হলেন- ঠাকুরগাও সদরের ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলা সদরের খয়েরসুতি গ্রামের সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কুলপাড়া গ্রামের শামীম লস্কর (১৯)। তাদের বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ইলিয়াস দাস খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন। অভিযানের সময় আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।
গতকাল দুপুরে র‌্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার ইলিয়াস দাস আব্দুল্লাহ ঢাকার মিরপুরে একটি পণ্যের মার্কেটিংয়ে চাকরি করতো। ২০১৮ সালে সে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রথমে ইন্টারনেটে বিভিন্ন দেশের মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও দেখে সে জিহাদে উদ্বুব্ধ এবং পরবর্তীতে পার্শ্ববর্তী দেশের সমমনা একজনের সঙ্গে তার যোগাযোগ হয়। পার্শ্ববর্তী দেশের ওই ব্যক্তি তাকে বাংলাদেশের অভ্যন্তরে আনসার আল ইসলামের হয়ে সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণের উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য সমন্বয়ক হিসেবে কাজ করত।
আব্দুল্লাহ তার নিজ এলাকা ঠাকুরগাওয়ে দাওয়াতী কাজ শুরু করে এবং ঠাকুরগাওয়ের দাওয়াতী শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ‘কিতাল ফি ছাবিলিল্লাহ’ নামে একটি মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন এই আব্দুল্লাহ। এই গ্রুপে বিভিন্ন উগ্রবাদী ছবি, ভিডিও ও কন্টেন্ট শেয়ার করে সদস্যদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা হত। ঠাকুরগাও ছাড়াও সংগঠনের অন্যান্য জেলার সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং মাঝেমধ্যেই সে অন্য জেলার সদস্যদের নিয়ে গোপন বৈঠক করতো।
গ্রেপ্তার সাব্বির ইতোপূর্বে গ্রেপ্তার হওয়া আনসার আল ইসলামের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত ইয়াকুব হুজুরের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। সে ইয়াকুব হুজুরের সঙ্গে একাধিকবার দেশের বিভিন্ন স্থানে দাওয়াত ও বয়ান দেয়ার জন্য গেছে। তার সঙ্গে অন্য একটি দেশে অবস্থানরত আনসার আল ইসলামের মনিরুল ইসলামের যোগাযোগ রয়েছে।
গ্রেপ্তার শামীম আব্দুল্লাহর মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে গোপালগঞ্জে দাওয়াতী কার্যক্রম করতো। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে সাধারণ মানুষদের উগ্রবাদে উদ্বুদ্ধ করে আসছিল। এছাড়া সে সংগঠনে নিয়মিত চাঁদা প্রদান এবং সংগঠনের অন্যান্য সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.