Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে ভারতীয় মহিষের চামড়া জব্দ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি
দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে আমদানি করে আনা প্রায় ৪২ মেট্রিক টন (৪১,৯০০ কেজি) মহিষের চামড়া জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাগজপত্রের জটিলতার কারণে সাময়িকভাবে পণ্য চালানটি জব্দ করা হয়েছে।
পণ্য চালানটি গত ১৯ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মীর্জা রাফেজা সুলতানা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দকৃত এ চামড়ার চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো চানপুর টেনারি লিমিটেড ঢাকা। পণ্য চালানটির মেনিফেস্ট নং-৬৪৭৭৪। পণ্য চালানটি খালাসে বিল অব এন্ট্রি দাখিল করেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েট।
আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর অনুচ্ছেদ-২৯ অনুযায়ী, প্রাণী ও প্রাণীজাত পণ্য, উদ্ভিদ ও উদ্ভিজ পণ্য এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য আমদানির ক্ষেত্রে কোয়ারেন্টাইন শর্তাবলি প্রযোজ্য হবে এবং উদ্ভিদ ও উদ্ভিদ জাত পণ্য আমদানি-রপ্তানিতে উদ্ভিদ সংগনিরোধ আইন ২০১১ এবং প্রাণী ও প্রাণীজাত পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সংগনিরোধ আইন ২০০৫ মৎস্য ও মৎস্যজাত পণ্য আমদানির ক্ষেত্রে মৎস্য সংগনিরোধ আইন ২০১৮-এর বিধানাবলী প্রযোজ্য হওয়ার বিধান রয়েছে। পণ্য চালানটি খালাশে ২০০৫ মৎস্য ও মৎস্যজাত পণ্য আমদানির ক্ষেত্রে মৎস্য সংগনিরোধ আইন ২০১৮-এর বিধান (শর্ত) প্রতিপালন না হওয়ায় পণ্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার মীর্জা রাফেজা সুলতানা।
এই পত্রে আরও জানানো হয়েছে, বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সংগনিরোধ আইন ২০০৫ অনুযায়ী সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে জানানোর জন্য আমদানিকারককে নির্দেশ দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, সাময়িকভাবে চামড়াগুলো জব্দ করা হয়েছে। পণ্য চালানটিতে কোনো জীবাণু আছে কিনা তা পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত সম্পদ আইন ২০০৫ অনুযায়ী গরু বা মহিষের চামড়া কোনো দেশ থেকে আমদানি করতে হলে কোরান্টাইন বা প্রাণী বা প্রাণী সম্পদ অধিদপ্তর হইতে এবং ব্যাংক থেকে ঋণপত্র খোলার পূর্বে অধিদপ্তরের অনুমতি সার্টিফিকেট প্রযোজ্য। কোয়ারেন্টাইনের সার্টিফিকেট ব্যতিরেকে এ ধরনের পণ্য আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, এই ধরনের কাঁচা চামড়া থেকে অ্যানথ্রাক্স রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। এজন্য এ ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে আগে থেকে অনুমতি নিতে হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

এপ্রিল ৩০, ২০২৬

রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.