Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ঈগলের কার্যালয়ে হামলা : আটক ৩

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩০, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরের মণিরামপুরে (যশোর-৫) স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে হামলার অভিযোগ উঠেছে। এতে ঈগল প্রতীকের ১৫ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ঝাপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
আর এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে নয়টার দিকে ঝাপা বাজারে নৌকা এবং ঈগলের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে রাজগঞ্জ এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সালাউদ্দিন বাবলা,আকাশ হোসেন, নুরুজ্জামান (নুন)। আটকদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকে ঝাপা উত্তরপাড়া মসজিদের পাশে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে অবস্থান করছিলেন কর্মী-সমর্থকরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাসছুল হক মন্টু জানান, রাত নয়টার দিকে নৌকার সমর্থক সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন যুবক এসে লাটিসোটা, লোহার রড নিয়ে আচমকা ঈগলের অফিসে হামলা চালায়। এ সময় তাদের মারপিটে তরিকুল ইসলাম, ইউসুফ আলী, আবদুস সালাম, মাদার আলী, মাহাবুবুর রহমান, আনিচুর রহমান, টুটুল, আতিয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে ঈগলের কর্মী সমর্থকরা আসলে তারা পালিয়ে যায়। আহতদের মধ্যে তরিকুলের মাথা ফেটে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মারাত্মক আহত ব্যবসায়ী তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন ঈগল প্রতীকের অফিসে নির্বাচনী আলোচনার সময় হঠাৎ নৌকার সমর্থক ঝাঁপা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে রাজগঞ্জের সোহেল রানা। শিমুল হোসেন, সালাউদ্দিন বাবলা,শরিফুল ইসলাম,সজল হোসেন,রয়েল ও মিজানসহ। অজ্ঞাত ১৫/২০জন সন্ত্রাসীরা লোহার রড় এবং রামদা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঈগল প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে।
এদিকে ঈগলের নির্বাচনী অফিসে হামলা ও মারপিটের প্রতিবাদে রাতেই রাজগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামছুল হক মন্টুর নেতৃত্বে ঈগলের হাজারো কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় গোটা বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ১০টার দিকে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে নৌকার সমর্থক সিরাজুল ইসলাম ঈগলের অফিসে হামলা অভিযোগ অস্বীকার করেছেন। সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন জানান, গোটা পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.