Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আপনারাই পারেন আমাকে সংসদে পাঠাতে : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের অলি-গলি, পাড়া মহল্লা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারের কাছে ঈগল প্রতীকের প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী এসএম ইয়াকুব আলী।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈগল মার্কার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় ইয়াকুব আলী বলেন, ‘আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে’।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ঈগল মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো’।
পথসভায় উপস্থিত ছিলেন হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস, হরিদাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, প্রদীপ হালদার, নিত্য বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে, গতকাল বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচন পরিচালনা কমিটি ঝাঁপা ইউনিয়নের উদ্যোগে রাজগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু। মিছিলে অংশ নেন ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাওছার আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাসার, সন্দীপ ঘোষ, সম আলাউদ্দিন, শহিদুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান, মেম্বার আবুল কাশেম, কৃষকলীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মারুফ আলী রাজী, মশিউর আলম, আব্দুর রউফ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আমেনা বেগম, সালমা খাতুন, মেম্বার খালেদুর রহমান টিটু, শাহীন আরা বেগম, হাফিজুর রহমান বাঙ্গালী, আমিনুর রহমান, মোশারফ হোসেন মোশা, সাইফুল ইসলাম, জহির উদদীন, মেহেদী হাসান রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা, জুয়েল রানা অপু, শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.