Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচনে নাশকতা ঠেকাতে পুলিশ সব রকম ব্যবস্থা নিয়েছে : আইজিপি

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বেলা তিনটার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। এরপরও নাশকতা ঠেকাতে বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছে। কারও কাছে কোনো নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস যারা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ নাশকতাকারীদের তথ্য দেন, তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেসব কেন্দ্রে অধিক সতর্কতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।’

নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তাঁরা যেন নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সুপারদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি নারী ও বয়স্করা যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে পুলিশ তাদের সহযোগিতা করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হবে। আগামী নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে পুলিশের সব সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।
এর আগে বেলা ১২ তিনি যশোর বিমান বন্দরে পৌছান। সেখান থেকে তিনি যশোর পুলিশ সুপার কার্যালয়ে আসেন। পুলিশ সুপার কার্যালয়ে থাকা যশোর শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার কন্ট্রোলরুম পরিদর্শন করেন। এসময় তিনি যশোর পুলিশের এ কার্যাক্রমকে সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ খুলনা বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.