Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৌকার বিপক্ষে অবস্থানকারীরা গণশত্রু : কাজী নাবিল

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আগামী প্রজন্মকে সুখে-শান্তিতে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কা ভোট দিতে হবে। আওয়ামী লীগের পথভ্রষ্টদের কথায় কেউ কান দেবেন না। যশোরে যারা নৌকার বিপক্ষে অবস্থান করছেন তারা আওয়ামী লীগের গণশত্রু। দেশ ও জাতির স্থায়ী শত্রু। এসব বেঈমানদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। রাজনৈতিকভাবে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। উন্নয়নের স্বার্থে ও শেখ হাসিনার জন্য সবাই নৌকার পক্ষে অবস্থান নেবেন। গতকাল সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তশে^রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সবার কাছে এ আহবান জানান।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনা যশোরকে দেশের মধ্যে তৃতীয় অর্থনৈতিক জোন করার ব্যবস্থা করছেন। ছয় লেনের সড়ক হচ্ছে। ভৈরব নদী খনন হয়েছে। প্রান্তিক মানুষকে নিয়মিত বিধবা ভাতা, দুঃস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়ে শক্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। ১৫০০ কোটি টাকা ব্যায়ে গ্রামীণ সড়ক পাকা করেছেন। ২০০ টির উপরে স্কুল, কলেজ ও মাদ্রাসার নতুন ভবন করেছেন। দেশব্যাপি উন্নয়নের জোয়ার যশোরেও বইছে। তাই শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী বানাতে হলে নৌকা মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নেই। একমাত্র নৌকা বিজয়ী হলেই শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হতে পারবেন।
আরবপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মীর ফিরোজ হাসান ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মশিয়ার রহমান শান্ত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.