Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংসদীয় আসন যশোর-৪ : প্রচারণায় এগিয়ে নৌকার প্রার্থী

banglarbhoreBy banglarbhoreJanuary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নানা বাধা বিপত্তি কাটিয়ে প্রচারণা ও জনপ্রিয়তায় অনেক এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এনামুল হক বাবুল। তিনি ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে প্রচারে আছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. জহিরুল ইসলাম (লাঙ্গল) ও তৃনমুল বিএনপির লে. সাব্বির আহমেদ (সোনালী আশ)।
এছাড়া বিএনএফের সুকৃতি কুমার (নোঙর) ও ইসলামী ঐক্য জোটের ইউনুস আলী (মিনার) এর প্রচারণা নেই বললেই চলে।
আর সর্বশেষ আদালতে এনামুল হক বাবুলের প্রার্থীতা বহাল থাকার পর সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র হিসেব নিনর্বাচনে অংশ নেয়া ঈগল প্রতীকেকর বর্তমান সংসদ সদস্য বহুলালোচিত রণজিৎ কুমার রায়।

এদিকে, এ আসনের নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক তার নির্বাচনী এলাকায় নিয়মিত প্রচার প্রচারণাসহ জনসংযোগ করে যাচ্ছেন। সাথে করছেন উঠান বৈঠক ও পথসভা। প্রচারণাকালে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা তার হয়ে প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন।
জাতীয় পার্টির জহিরুল ইসলাম এ আসনে আগেও নির্বাচন করেছেন। তাছাড়া দলীয়ভাবে জাতীয় পার্টির একটি শক্ত অবস্থান রয়েছে অভয়নগর ও বসুন্দিয়া অঞ্চলে। এবং বাঘারপাড়া উপজেলার তৃণমূলেও রয়েছে লাঙ্গলের ভোট। প্রচারণা শুরু থেকেই জাপার এই প্রার্থী দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তে বর্তমান এমপি রণজিৎ সরে দাঁড়ানোর ফলে মূলত এ আসনটিতে লাঙ্গল আর নৌকার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে বলে ধারণা নির্বাচনন বোদ্ধাদের।
এর সাথে তৃণমূল বিএনপির সাব্বির আহমেদ তাদের সমর্থকদের সাথে নিয়ে নিয়মিত জনসংযোগ করে যাচ্ছেন।
নির্বাচন অফিসের দেয়া তথ্যে এ আসনে ১৪৯ টি কেন্দ্রে ভোট দেবেন মোট ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন ভোটার , এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন ও নারী ভোটার আছেন ২ লাখ ১৭ হাজার ৩৬ জন ।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. জহিরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।
অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান নির্বাচনী বিধিমালা মেনেই প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন, বিধিমালা লংঘনের কোন অভিযোগ আসেনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.