Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

প্রধানমন্ত্রীর কথায় আমি নির্বাচনে মাঠে : মোহিত নাথ

banglarbhoreBy banglarbhore3 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, ১০ বছর কোন কথা বলি নাই। প্রধানমন্ত্রী ২০২৩ সালে এসে বলছেন, কথা বলো, নির্বাচন করো। কে জনপ্রিয় আমি দেখতে চাই। প্রধানমন্ত্রীর কথায় আমি নির্বাচনে মাঠে।
গতকাল দুপুরে যশোর আরএন রোডে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এদিন শহরের মণিহার ফলপট্টি, সিটি কলেজপাড়া, ব্যাটারিপট্টি, বউ বাজার, শাহাপাড়া, রেজিস্ট্রি অফিস, ফতেপুরের বাউলিয়া, হাশেমপুর বাজারসহ ১০/১২ জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো প্রভাব প্রতিপত্তিকে ভয় পাই না। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন সুষ্ঠ হবে, সেখানে প্রভাব বিস্তারের কোনো বিষয় নেই। যশোর সদর উপজেলার মানুষ আগামী ৭ তারিখ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে উদগ্রীব হয়ে রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন দুটোই পাচ্ছি। আমি আশাবাদী আমার আসনের ১৯৮টি কেন্দ্রেই ঈগলের জয় হবে।এসব গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যুগেশ দত্ত, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি ইউনুস আলী, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, জেলা পরিষদের সদস্য রেহেনা আক্তার, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম সাগর, পৌর কাউন্সিলার নাসিমা আক্তার জলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শাহাজাদা নেওয়াজ, সদস্য কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, চুড়মকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, যুব লীগ নেতা শরিফুল ইসলাম, নেতা অনুপ কুমার পিন্টু প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.