Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনপ্রিয় হচ্ছে শৈত্য প্রবাহ ও কুয়াশা সহিষ্ণু শুকনো বীজতলা

banglarbhoreBy banglarbhoreJanuary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের ক্ষেত। মাঝখানে একটি বোরোধানের বীজতলা।
চরিপাশে নানা রকম শীতকালীন সবজি ক্ষেতের মাঝে পলিথিনে মোড়ানো একটুকরো সবুজ ক্ষেত। দেখে বোজার উপায় নেই ওটা কী। কাছে গেলে বোঝা যায় সেটি একটি বীজতলা। সবজি ক্ষেতের মাঝেই এই শুকনো জমিতে বীজতলা দেখে অবাকই লাগে। কিন্তু তারপরও এটা সত্য। এমনই বীজতলার দেখা মিলেছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের মাঠে মাঠে।
এ অঞ্চলে দিনদিন শুকনো এ বীজতলা জনপ্রিয় হয়ে উঠছে। বিগত কয়েক বছরে শুকনো এ বীজতলার সংখ্যা বেড়েছে কয়েকগুণ। লাভের অংকটা ভালো হলে আগামীতে এই পদ্ধতিতে উপজেলার অধিকাংশ কৃষক শুকনেনা বীজতলা করবেন বলে আশা কৃষি বিভাগের।
চলতি বোরো-ইরি মৌসুমে শুকনো বীজতলা করেছেন উপজেলার বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক। এ গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক সফিকুল ইসলাম বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো এ বীজতলা তৈরি করেছি। এতে খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্যপ্রবাহে বীজতলার তেমন ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলেই পাতা (চারা) লাগানো যায়।
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লালগলেও প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি বিভাগ জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে শীতকালে কুয়াশার কারণে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়ে তাই অতিরিক্ত পানি দেয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্যপ্রবাহ ও কুয়াশা কোন ক্ষতি হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো এ বীজতলার খরচ এবং ঝুঁকি অনেক কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব হয়। এতে করে কৃষক লাভবান হওয়ায় দিনদিন এ বীজতলার জনপ্রিয়তা বাড়ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.