Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৪ : সরে দাঁড়ালেন নোঙর মার্কার প্রার্থী

banglarbhoreBy banglarbhoreJanuary 4, 2024Updated:January 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের নোঙর প্রতিকের প্রার্থী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি।
এ সময় বিএমজেপির সভাপতি বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য চলতি ২০২৪ দ্বাদশ সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৮৮ যশোর-৪ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিক থেকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
তিনি যশোর-৪ আসনে নোঙর মার্কা নিয়ে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল তাকে।
সুকৃতি বলেন, নোঙর মার্কায় নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে উদাহরণ দিয়ে বলেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগের নাতি-নাতনি, গ্যাতিগুষ্টি নিয়ে নির্বাচন করছে। এ নির্বাচনে আমাদের দাওয়াত ছিল। আমরা এসেছিলাম। ভালো পোশাক-আশাক পরেই নির্বাচনে এসেছিলাম। কিন্তু এসে দেখি মেজবানি খাওয়ার যে দাওয়াত ছিল সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে। তাই আমি সসম্মানে বিদায় নিয়েছি।
নিরাপত্তা পরিবেশের বিষয়ে তিনি বলেন, আমি প্রার্থী হওয়ার পর থেকে প্রশাসন আমাকে নিরাপত্তা দিয়েছে। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।

নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি প্রকৃতি কুমার মণ্ডল, সহকারী শুলভ বিশ্বাস, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র সরকার, বাঘারপাড়া উপজেলা সভাপতি উত্তম কুমার মণ্ডল, পায়রা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, দরাজহাট ইউনিয়নের সভাপতি বিধান দেবনাথ।
প্রসঙ্গত, যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে প্রথমে রিটার্নিং অফিসার, পরে নির্বাচন কমিশন, উচ্চ আদালত ও আপিল বিভাগে আপিল করেছেন বিএনএম প্রাথী সুকৃতি মণ্ডল।
সর্বশেষ ২ জানুয়ারি আপিল বিভাগের রায়ে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর দুইদিন পর বিএনএম প্রাথী সুকৃতি মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এমন বক্তব্য দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.