Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংবাদিককে হুমকি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : যবিপ্রবির দুই শিক্ষককে শোকজ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৫, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যশোর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ও সাংবাদিকদের হুমকি দেয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যশোর সদর-৩ আসনের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ শম্পা বসু বুধবার তাদেরকে শোকজ করেন। গতকাল বিকেল চারটায় যশোরের জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
শিক্ষকদ্বয় হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেশারিশ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা। তারা দুইজনেই নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মধ্যে আব্দুস সামাদ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। অপরজন ড. সাইবুর রহমান মোল্লা ঢাকাতে অবস্থান নেয়ায় তিনি ভার্চুয়ালি মোবাইলের ভিডিও কলের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তারা দুজনেই অনুসন্ধান কমিটির কাছে বলেছেন তাদের এ ভুল অনাকাক্সিক্ষত। এমনটি আর করবেন না। একই সাথে তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
প্রসঙ্গত, গত দুই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের পাইপপট্টি মোড়ে যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিলের সঙ্গে তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে আব্দুস সামাদ নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই বিষয়ে আব্দুস সামাদের কাছে বক্তব্য নিতে চাইলে এই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুস সালাম তার ভাই জানিয়ে সাংবাদিককে হুমকি দেন। ওই সময় আব্দুস সামাদ বলেন, ‘নিউজ করলে ভালো হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই নিউজটা করলে ভালো হবে না। এই নিউজটা আপনি করবেন না। আপনার অবস্থা ভালো হবে না। এক্ষুনি নাবিল ভাইয়ের কানে পৌঁছে দিচ্ছি। এই নিউজ করে কেউ কিছু করতে পারবে না।’ যা নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির। পরে কমিটি তাদেরকে শোকজ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.