Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

জনতার শুভেচ্ছায় সিক্ত হলেন কাজী নাবিল

banglarbhoreBy banglarbhore8 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। গতকাল বেলা ১২টায় যশোর শহরের কাজীপাড়ায় কাজী শাহেদ সেন্টারে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হওয়া কাজী নাবিল আহমেদ বলেন, ‘এবারের নির্বাচনকে ঘিরে আরও বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ততা হয়েছে নানা প্রক্রিয়ায়। জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য অনেক কাজ করেছেন। আমরা তার সঙ্গে থেকে এলাকার জন্য কাজ করেছি। দেশের মানুষের জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রয়েছে। মানুষের কাছে গিয়েছি, তাদের কাছে ভোট চেয়েছি। প্রধানমন্ত্রীর সাফল্যের কথা তুলে ধরেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। সাধারণ মানুষের অভিব্যক্তি বুঝেছি, তাদের অনেক সাপোর্টও পেয়েছি। সে কারণে আবার নতুন করে আমাদের পথচলা শুরু হলো। আশা করি, আগামী পাঁচ বছর উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারবো।’
তিনি বলেন, ‘এই বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। টানা চতুর্থবারের মতো তাকে দেশের মানুষ শেখ হাসিনাকে সরকার গঠনে রায় দিয়েছেন।’
যশোরের উন্নয়ন কাজ অব্যাহত রাখার প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘যশোরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ব্যবসাবান্ধব যশোর গঠনে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগের যে কাজগুলো চলছে তা সম্পন্ন করা হবে। ক্রীড়াঙ্গন ও শিল্প-সংস্কৃতির জন্য প্রযোজ্য কাজগুলো সম্পাদন, ঝুলে থাকা ৫শ’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ সম্পন্নের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রচেষ্টা থাকবে।’
যশোর শহরে ভৈরব নদের উপরে দড়াটানা সেতুর সংস্কার এবং আশপাশের অবৈধ স্থাপনা সরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে কিছুটা প্রতিবন্ধকতা থাকেই।’ ভৈরব নদ খননের কাজকে অর্থবহ করতে যথাযথ ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমি ভোটারদের কাছে ঋণী। তাদের চাহিদামতো উন্নয়নে ও কল্যাণে কাজ করতে চাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যশোরবাসী আমাকে ভালোবাসা ও স্নেহের বন্ধনে আবদ্ধ করেছেন।’ যশোরের উন্নয়ন জনগণের চাহিদা পূরণে আগামীতে সচেষ্ট থাকার ইচ্ছা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘যশোর ছয়টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন দুজন আওয়ামী লীগ নেতা বিজয়ী হয়েছেন। যে দুজন সংসদ সদস্য পরাজিত হয়েছেন, তাদের জন্য সমবেদনা রইলো। নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে সঙ্গে যশোরের উন্নয়নে কাজ করবো।
গতকাল সকাল থেকেই সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন ও কাজী শাহেদ সেন্টারে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে সমবেত হন। কাজী নাবিল আহমেদ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বিনিময় ও কুশলাদি জানতে চান। এ সময় তার সঙ্গে ছোট ভাই বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
একে একে কাজী নাবিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ, উপশহর মহিলা কলেজ যশোর, যশোর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যশোরের শিক্ষার্থীরা, আমিনা আহমেদ গোপালপুর তালবাড়িয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোর এস এম সুলতান ফাইন আর্টস কলেজ, সদর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ডাক্তার মোহাম্মদ আবুল হাশেম, ঝাউদিয়া-কারিগরপাড়া এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে যশোরের উন্নয়নে কাজী নাবিল আহমেদকে আরও বেশি গতিশীল দেখতে চান এ আসনের ভোটাররা। তাদের দাবি, সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। সেইসঙ্গে তাকেও বাফুফের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চায় যশোরবাসী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.