Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশি লাঠিপেটায় আহত ১৫

banglarbhoreBy banglarbhore9 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনে অংশ না নেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে যশোরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে। নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করার সময় গতকাল দুপুরে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির নেতারা জানান, গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।
তারা সরকারের ভাগ-বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে। এ জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছিলেন তারা। কিন্তু পুলিশ কোনো উসকানি ছাড়াই আকস্মিক লাঠিচার্জ শুরু করে। লাঠির আঘাত ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সিরাজুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে লাঠিচার্জে আহত কেউ হাসপাতালে ভর্তি হননি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিএনপির নেতারা জানান।
ঘটনার পর শহরের বড়বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।
বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানাতে গতকাল দুপুর ১২টার দিকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা দুটি দলে ভাগ হয়ে শহরের দড়াটানা মোড় থেকে হাজী মোহাম্মদ মহসীন সড়কের দিকে যান। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম এই দুটি দলের নেতৃত্বে ছিলেন। নার্গিস বেগমের নেতৃত্বাধীন অংশটি বড়বাজারের ভেতরে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। নেতা-কর্মীরা দৌঁড়ে বেরিয়ে যাওয়ার সময় সিটি প্লাজার সামনে পুলিশের আরেকটি দল দ্বিতীয় দফায় লাঠিপেটা করে।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিত বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ভোটারশূন্য একটি ডামি নির্বাচন করেছে। ওই নির্বাচন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। লিফলেট বিতরণের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নার্গিস বেগম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণ লিফলেট বিতরণ করেছি। কিন্তু কর্মসূচির শেষ দিকে নির্দয়ভাবে পুলিশ আমাদের দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। সরকার এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে। যতই হামলা হোক অবৈধ সরকারের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে। নেতা-কর্মীদের ওপর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য যশোর জেলা পুলিশের মুখপাত্র বেলাল হুসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বিএনপি কর্মসূচি করেছে কি না, সেটা জানা নেই। পুলিশ লাঠিচার্জ করেছে কি না সেটাও জানা নেই।

নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.